Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:03 pm
জামালপুর

পাঁচ দফা দাবিতে জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

পাঁচ দফা দাবিতে জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল

আব্দুল্লাহ আল আমিন, জামালপুর ||

১৯ই ফেব্রুয়ারি (বুধবার) জামালপুর জেলার গণঅধিকার পরিষদের গণঅভ্যুত্থানে আহত নিহতদের ক্ষতিপূরণ, গণহত্যার বিচারসহ সামগ্রিক প্রেক্ষাপটে পাঁচ দফা দাবিতে গণধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গণঅধিকার পরিষদের দলীয় অফিসে এসে শেষ হয়।

Advertisement

উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য পেশ করেন গণধিকার পরিষদ জামালপুর জেলার সহ-সভাপতি অ্যাডভোকেট মোশারফ হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ গণঅধিকার পরিষদ কেন্দ্র ঘোষিত পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবি সমূহ হচ্ছে-
১. জুলাই গণহত্যায় জড়িত বিদেশে পলাতক মাস্টারমাইন্ড শেখ হাসিনাসহ সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা এবং বিচারিক প্রক্রিয়ায় গণহত্যার সাথে জড়িতদের রাজনীতি নিষিদ্ধ করা।

২. জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিগত ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলনের আহত, ক্ষতিগ্রস্ত ও শহীদদের সঠিক তালিকা তৈরি, ক্ষতিপূরণ এবং যথাযথ চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থা করা।

৩. গণঅভ্যুত্থানের আকাঙ্খায় রাষ্ট্র সংস্কার ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে কার্যকর সংস্কার নিশ্চিতে অভ্যুত্থানের অংশীজনদের নিয়ে উপদেষ্ঠা পরিষদ পুর্নগঠন ও নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা।

৪. ফ্যাসিবাদের আমলে উন্নয়নের নামে লুটপাট, অর্থ পাচারের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করে সম্পদ বাজেয়াপ্ত করা।

৫. বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনার রেজিমে সংগঠিত গুম-খুন ও ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে ভুয়া নির্বাচনের সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা।

 

Advertisement

Leave a Comment

Your email address will not be published.