স্টাফ রিপোর্টার||
জামালপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতীক্ষিত এক দিনের সংগীত উৎসব ‘জামালপুর রক ফেস্ট ২.০’। দ্যা চাচ্চুস টিমের উদ্যোগে আগামী বুধবার (১৯ নভেম্বর ২০২৫) শহীদ সাফওয়ান সদ্য মাল্টিমিডিয়া অডিটোরিয়ামে (জামালপুর পৌরসভা সংলগ্ন) এই কনসার্ট অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রক ফেস্টের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সফলভাবে অনুষ্ঠান সম্পাদনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পাশাপাশি আয়োজক প্রতিষ্ঠান দ্যা চাচ্চুস টিমের পক্ষ থেকেও ভলেন্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে, যারা পুরো অনুষ্ঠানজুড়ে দায়িত্ব পালন করবেন।
আয়োজক কমিটি জানায়, “জামালপুরবাসীর আনন্দ ও বিনোদনকে কেন্দ্র করে আমরা রক ফেস্ট ২.০ আয়োজন করছি। অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করছি।”
আসন্ন এই রক ফেস্টকে ঘিরে তরুণদের মধ্যে ইতোমধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানটি সবার জন্য একটি ঐতিহাসিক বিনোদন আয়োজন হবে বলে আশা আয়োজকদের।




