Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
জামালপুর

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বকশীগঞ্জে বিএনপির কর্মী সমাবেশ

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় বাট্টাজোড় ইউনিয়নের স্থানীয় একটি স্থানে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ জামরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ মানিক সওদাগর।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স।

উদ্বোধক ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ গোলাম রব্বানী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মোতালেব হোসেন সরকার, দপ্তর সম্পাদক অধ্যক্ষ মোঃ বজলুর রশিদ, বাট্টাজোড় ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ লিটন আকন্দ, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফরিদ উদ্দিন ফরিদ, সহ-ধর্ম সম্পাদক খন্দকার মেজবাউল হক এবং উপজেলা বিএনপির সদস্য আরিফুজ্জামান দুদু মেম্বার প্রমুখ।

প্রধান বক্তা জাহিদুল ইসলাম প্রিন্স তার বক্তব্যে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সাবেক সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের আমলে বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরেন। তিনি বলেন, “সেই সময়ে দেওয়ানগঞ্জের পোল্লাকান্দি ব্রিজ নির্মাণসহ শিক্ষা, সড়ক যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক বিভিন্ন ক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বিএনপি জনগণের দল, ক্ষমতায় গেলে আবারও জনগণের প্রত্যাশা পূরণ করবে।”

বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নে প্রত্যেক নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।

সমাবেশে ২নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের পাঁচশতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

Advertisement