সাইদুর রহমান (জামালপুর শহর) প্রতিনিধি
দেশব্যাপী বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চলমান আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন, জামালপুর জেলা শাখা ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এক স্মারকলিপি প্রদান করেছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জামালপুর ফৌজদারি মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয় শিক্ষকবৃন্দ। সমাবেশ শেষে তারা অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রেরণ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের জামালপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ সুলতান মাহমুদ খান। তিনি নেতৃত্বে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপি গ্রহণ করেন জেলা প্রশাসক জনাবা হাসিনা বেগম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন —
বাংলাদেশ কারিগরি শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ জিয়াউল কবির,
কলেজ শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি অধ্যাপক নূরুদ্দীন মিয়া,
কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ মোঃ আবু সাঈম,
আদর্শ শিক্ষক ফেডারেশন মাদারগঞ্জ উপজেলা সভাপতি মোঃ আমিনুর রহমান বিএসসি,
জামালপুর শহর শাখার সভাপতি অধ্যাপক মোঃ জিল্লুর রহমান,
দেওয়ানগঞ্জ উপজেলা সভাপতি মোঃ মাসুদুর রহমান,
ইসলামপুর উপজেলা সেক্রেটারি মোঃ জহুরুল ইসলাম,
সদর উপজেলা সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন,
এছাড়া অধ্যাপক মোঃ মমিনুর রহমান, অধ্যাপক মোঃ রিফাত হাসান, অধ্যাপক মোঃ জগলুল পাশাসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
সমাবেশে জেলার সকল উপজেলার শিক্ষকগণ উপস্থিত থেকে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানান এবং ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।




