Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:11 pm
জামালপুর

জামালপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান

জামালপুরে জামায়াতের স্মারকলিপি প্রদান

সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি

১২ অক্টোবর (রবিবার), বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার উদ্যোগে ‘জুলাই সনদ’সহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জামালপুর জেলা আমীর মাওলানা আব্দুস সাত্তার।

Advertisement

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করেন অধ্যক্ষ সুলতান মাহমুদ, সহকারী সেক্রেটারি, জামালপুর জেলা শাখা। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আব্দুল আওয়াল, সেক্রেটারি জামালপুর জেলা শাখা এবং সহকারী সেক্রেটারি মাওলানা নুরুল হক জামালী।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সাবেক জেলা আমীর অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী। এছাড়াও উপস্থিত ছিলেন জামালপুর শহর শাখার আমীর আল-ইমরান সুজন, সদর উপজেলা আমীর শরীফুল ইসলাম, মেলান্দহ উপজেলা আমীর ইদ্রিস আলী, এবং শহর শাখার প্রশিক্ষণ সেক্রেটারি অধ্যক্ষ জিয়াউল কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদান শেষে নেতৃবৃন্দ একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পাঁচ দফা দাবির পক্ষে মত প্রকাশ করেন।

জামায়াতের উত্থাপিত পাঁচ দফা দাবি:

১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও গণভোট আয়োজনের উদ্যোগ গ্রহণ।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিনিধিত্বমূলক (PR) পদ্ধতি চালু করা।
৩. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
৪.ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা।
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

নেতৃবৃন্দ বলেন, এই পাঁচ দফা দাবির বাস্তবায়নের মাধ্যমে জনগণের আস্থা ফিরবে, রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন (ফেব্রুয়ারি ২০২৬) সুষ্ঠুভাবে আয়োজন সম্ভব হবে। তাই সরকারের প্রতি দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান জানান তারা

Advertisement