Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:57 pm
জামালপুর

জামালপুর জেলা জামায়াতের আমীরের নেতৃত্বে দয়াময়ী মন্দির পরিদর্শন

জামালপুর জেলা জামায়াতের আমীরের নেতৃত্বে দয়াময়ী মন্দির পরিদর্শন

জামালপুর জেলা জামায়াত আমীরের নেতৃত্বে দয়াময়ী মন্দির পরিদর্শন

সাইদুর রহমান (জামালপুর শহর প্রতিনিধি) ৩০ সেপ্টেম্বর ২০২৫ (মঙ্গলবার) রাত ১০টা ৪৫ মিনিটে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার আমীর মাওলানা আব্দুস সাত্তার জেলার বৃহত্তম দয়াময়ী মন্দির পরিদর্শন করেন। এ সময় জেলা ও শহর জামায়াতসহ শ্রমিক কল্যাণ ফেডারেশনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন।

Advertisement

পরিদর্শনে অংশগ্রহণ করেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আব্দুল আওয়াল, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট আছিমুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি অধ্যাপক জাকিউল ইসলাম, শহর শাখার আমীর আল ইমরান, শহর সেক্রেটারি নাজমুল হক মাসুদ, শ্রমিক কল্যাণের জেলা সেক্রেটারি মামুনুর রশিদ, শহরের ব্যবসায়ী ইউনিটের সেক্রেটারি হাসান আল মাহিন, শহর শ্রমিক কল্যাণের সভাপতি আনোয়ারুল হক জামালী, শহরের সহ-সেক্রেটারি অ্যাডভোকেট ইলিয়াস হোসেন এবং ৬নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল্লাহ লুলু সহ জেলা ও শহরের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মন্দির পরিদর্শনকালে মন্দিরের সেক্রেটারি রঞ্জন কুমার সিংহের সঙ্গে মতবিনিময় করেন এবং সার্বিক খোঁজখবর নেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারের জন্য নানা পরামর্শ দেন।

মতবিনিময়কালে জামায়াত নেতৃবৃন্দ বলেন, “আমরা সবাই বাংলাদেশের গর্বিত নাগরিক। এখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরু বলে কিছু নেই। প্রত্যেকে যাতে নিজ নিজ ধর্মীয় কর্মকাণ্ড সুন্দরভাবে পালন করতে পারে—আমরা সেটিই নিশ্চিত করতে চাই।”

Advertisement