Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
জামালপুর

বকশীগঞ্জে প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানব্বন্ধন

বকশীগঞ্জে প্রধান শিক্ষক-সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানব্বন্ধন

মোহাম্মদ গোলাম মোস্তফা।।

জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও তার শালিকা সহকারী প্রধান শিক্ষক শরিফা আকতারের নিয়োগ বৈধভাবে সম্পন্ন হয়নি বলে প্রমাণিত হওয়ায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) তাদের মাসিক বেতনভাতা (এমপিও) বাতিল করেছে।

Advertisement

নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২৮ আগস্ট মাউশি এ সংক্রান্ত আদেশ জারি করে।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বকশিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন ভাটি খেওয়ার চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার) মো. নুরুজ্জামান, খলিদ সাইফুল্লাহ, বাবু মোল্লা, আতাউর মোল্লাসহ সাধুরপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা অভিযোগ করেন, এমপিও বন্ধ হওয়া সত্ত্বেও একটি প্রভাবশালী মহল ঘুষ ও যোগসাজশের মাধ্যমে পুনরায় এমপিও চালুর অপচেষ্টা চালাচ্ছে। তারা আরও জানান, মাউশির পরিচালক অধ্যাপক কাজী মো. আবু কাইয়ুম শিশিরের সঙ্গে গোপন সমঝোতার মাধ্যমে বেতনভাতা পুনর্বহালের ষড়যন্ত্র চলছে।

অভিযোগকারীরা বলেন, প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ টানা ১৬ বছর ধরে তার শ্বশুরকে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি পদে বহাল রেখেছিলেন। এমনকি একটি অবৈধ ও বাতিল হওয়া কমিটির মাধ্যমে এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছিল।

বক্তারা সংশ্লিষ্ট দপ্তরের প্রতি জোর দাবি জানান, অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ঘুষ ও তদবিরের মাধ্যমে এমপিও পুনরায় চালুর সব ধরনের অপচেষ্টা বন্ধ করতে হবে।

বিক্ষোভ ও সমাবেশ শেষে বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Advertisement