Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:23 pm
জামালপুর

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সরিষাবাড়ীতে পুকুরের পানিতে পড়ে শিশুর মৃত্যু

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে খেলনা গাড়ি চালিয়ে পুকুরের পানিতে পড়ে মো. ওমর ফারুক (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ভাটারা ইউনিয়নের পেরীআটা এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু ওমর ফারুক ওই এলাকার মো. মনির হোসেনের ছেলে।

পরিবার সুত্রে জানা যায়, ‘নিহত শিশু ওমর ফারুক মনির হোসেনের ৩য় ছেলে। সে সকাল বেলা খেলনা গাড়ি (ছোট রিক্সা) নিয়ে বাড়ির উঠানে খেলা করছিলেন। হঠাৎ খেলতে খেলতে গাড়ি চালিয়ে বাড়ি পাশে পুকুরে পানিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা দেখতে পায় গাড়ি নিয়ে শিশু ওমর ফারুক পুকুরে পানিতে ভেসে আছে।

সেখান থেকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো জানা যায়, পারিবারিক সমস্যার কারণে শিশুটির মা না থাকায় শিশু ওমর ফারুক তার দাদীর কাছেই থাকতেন। এ ঘটনায় ওই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়টি নিশ্চিত করে নিহত শিশুর বাবা মনির হোসেন বলেন, বাড়ির ভিতরেই খেলা করছেছিলো ছেলেটি আমার। হঠাৎ সবার চোখের আড়ালে বাহির বাড়ির পুকুরের পানিতে পড়ে যায় ছেলেটি।

Advertisement