বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি||
আগামী ১৪ সেপ্টেম্বর জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সমাবেশ সফল করার লক্ষ্যে বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১২ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বাট্টাজোড় ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব আক্তার হোসেন মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতালেব সরকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আরিফুজ্জামান দুদু, মুরাদুজ্জামান মুরাদ, মিজানুর রহমান শাহীন এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিটন আকন্দ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি ফাইরুল ইসলামসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী।
বক্তারা বলেন, “চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত বিএনপির ঐক্য ও আন্দোলনের গতি বৃদ্ধি করতে কর্মী সমাবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তারা আরও বলেন, “১৪ সেপ্টেম্বরের এই সমাবেশ শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, এটি হবে গণজমায়েত, যা এম. রশিদুজ্জামানের নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।”
নেতৃবৃন্দ আসন্ন কর্মসূচিকে জনসমুদ্রে পরিণত করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।




