স্টাফ রিপোর্টার
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় এক যুবতীর সঙ্গে আপত্তিকর অবস্থায় বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিকের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
জানা গেছে, রবিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যার পর থেকেই ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছবিগুলো দ্রুত ছড়িয়ে পড়ে।
আলোচিত আবু বক্কর সিদ্দিক মাদারগঞ্জ উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি এবং পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।
এর আগে তিনি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে আওয়ামী লীগ নেতা রায়হান রহমতুল্লাহ রিমুর পক্ষে নির্বাচনী প্রচারণা চালান। ওই ঘটনায় তাঁকে বিএনপি থেকে বহিষ্কারও করা হয়েছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, আবু বক্কর সিদ্দিক এক যুবতীকে জড়িয়ে ধরে সেলফি তুলেছেন। এ সময় তাদের শরীরে কোনো কাপড় ছিল না। ঘটনাটি প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষসহ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়া।
এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা আবু বক্কর সিদ্দিক দাবি করেন, আমার বাড়িতে লুটপাটের ঘটনায় দায়ের করা একটি মামলার আসামিরা আমাকে ব্ল্যাকমেইল করার জন্য এসব করেছে।
উপজেলা শ্রমিকদল সভাপতি আনোয়ার জাহিদ মাখনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথমে সরাসরি সাক্ষাতে কথা বলার কথা বলেন। পরবর্তীতে আবার ফোন করলে তিনি মন্তব্য না করেই কল কেটে দেন।
অন্যদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান রতন বলেন, আমি ছবি দেখি নাই। ছবি না দেখে কোনো মন্তব্য করতে পারবো না।




