শেরপুর প্রতিনিধি
‘ডিজিটাল নিরাপত্তা এখন আর কেবল প্রযুক্তি বিশেষজ্ঞদের বিষয় নয়, সাংবাদিকতা ও অধিকার রক্ষার সঙ্গেও এটি গভীরভাবে জড়িত’- এই বার্তা সামনে রেখে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) দুপুর ৩টায় শেরপুর সদরের পৌরসভার নেক্সাস পাবলিক স্কুলে ‘বাংলাদেশ জামায়াত ইসলামীর আয়োজনে ’ ঘন্টা ব্যাপী সাংবাদিক কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন স্থানীয় সংবাদপত্র ও অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করা তরুণ সাংবাদিক এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা মো. হাফিজুর রহমান, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা, পৌর সেক্রেটারি ডা: হাসান হাসানুজ্জামান সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
কর্মশালাটি প্রভাষক জাহিদ আনোয়ারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মাওলানা মো. নুরুল আমীন, আমীর শেরপুর পৌরসভা ।
তিনি বলেন, এ কর্মশালাটি নির্বাচনি প্রচারণা ও মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়, যাতে মিডিয়াকর্মীরা নির্বাচনি কার্যক্রমে আরও দক্ষ হয়ে উঠতে পারেন।
প্রধান অতিথির বক্তব্যে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, “নির্বাচনি প্রচারণা এবং সমাজের ভালো কাজগুলো নির্বিঘ্নে যেন মিডিয়ায় প্রচার করতে পারেন এবং কর্মশালাটির ব্যবস্থাপনার বিষয় নিয়েও তিনি গুরুত্ব আলোচনা করেন।
তিনি আরও বলেন, আমরা যদি জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছাতে না পারি, তবে আমাদের লক্ষ্যে পৌঁছা সম্ভব নয় ।”
বিশেষ অতিথি মাওলানা মো. হাফিজুর রহমান বলেন, “একটি সফল নির্বাচনি প্রচারণার জন্য শুধু ভালো প্রার্থী হওয়া যথেষ্ট নয়, সঠিকভাবে প্রচার ও মিডিয়া কভার করা ও আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে ।”
এ ছাড়া অন্যান্য বক্তারা বলেন , আগামী নির্বাচনে জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে এবং সমর্থকদের সাথে যোগাযোগ বৃদ্ধি করতে মিডিয়ার কার্যকর ব্যবহার অত্যন্ত জরুরি। কর্মশালায় নির্বাচনী প্রচারণায় আধুনিক প্রযুক্তি, যোগাযোগ কৌশল এবং মিডিয়া ব্যবহারের নানা দিক আলোচনা করা হয়।




