শেরপুর প্রতিনিধি||
শেরপুরের ঝিনাইগাতীতে লোকাল বাসের চাপায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জোলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়নের জোলগাঁও গ্রামের মৃত শুক্কুর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে রাস্তা পার হচ্ছিলেন আশরাফ আলী। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা ঝিনাইগাতীগামী ‘পাপিয়া পরিবহনের’ একটি লোকাল বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে ক্ষুব্ধ জনতা বাসটি আটক করে ভাঙচুর চালায়।
তবে দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার কৌশলে পালিয়ে যায়।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে




