Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা

শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা

শেরপুর প্রতিনিধি

প্রেসক্লাব প্রেসক্লাবের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডিসি (রাজস্ব) শেখ জাহিদ হাসান প্রিন্স, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার মো. আতিকুর রহমান, সদর থানার ওসি জুবায়দুল আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

চার দিনব্যাপী এ আয়োজনের অংশ হিসেবে বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ‘শহীদ মাহবুব’ ও ‘শহীদ সবুজ’ নামে দুটি দলের মধ্যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শহীদ মাহবুব দল চ্যাম্পিয়ন এবং শহীদ সবুজ দল রানার্স আপ হয়। সেরা বক্তাসহ বিজয়ী দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

এর আগে ৬ আগস্ট শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। তিনটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিশুদেরকেও পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে শেরপুরের পুঁথি লেখক ও কবি এম এইচ মুকুল শেরপুর জেলার ইতিহাস ও ঐতিহ্য নিয়ে পাঠ করেন তার লেখা ‘হারিয়ে যাওয়া পথিকাব্য’।

আয়োজনে অংশ নেন জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা।

শিশুদের উৎসাহ দিতে ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এই আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন শেরপুর প্রেসক্লাবের নেতারা।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.