Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
ময়মনসিংহ বিভাগ

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহে অ্যাম্বুলেন্স-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

মুক্তকাল ডেস্ক||

ময়মনসিংহের তারাকান্দায় অ্যাম্বুলেন্সের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কোদালধর বাজার সংলগ্ন হিমালয় ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. টিপু সুলতান  বলেন, একটি অ্যাম্বুলেন্স হালুয়াঘাট যাচ্ছিল। এ সময় হিমালয় ফিলিং স্টেশনের সামনে ময়মনসিংহগামী একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.