Skip to content
প্রকাশ- November 2, 2026 , 18:19 pm
ময়মনসিংহ বিভাগ

বিএনপি সরকারে গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে: প্রিন্স

বিএনপি সরকারে গেলে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে: প্রিন্স

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আগামীতে বিএনপি জনগণের রায়ে সরকার পরিচালনার সুযোগ পেলে ১৮ মাসের মধ্যে ১ কোটি যুবকের কর্মসংস্থান করবে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জেলার ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও ইউনিয়নের এরশাদ বাজারে ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Advertisement

প্রিন্স বলেন, শহীদ জিয়া শিখিয়ে গেছেন, কীভাবে আত্মমর্যাদার সঙ্গে বাঁচতে হয়। স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগের লুটপাট ও দুর্নীতির কারণে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নামে বিশ্বে পরিচিতি পেয়েছিল।

অপরদিকে দেশ পরিচালনার দায়িত্ব পালনকালে শহীদ জিয়া মধ্যপ্রাচ্যের রাজা বাদশাদের দান ও জাকাতের প্রস্তাব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়ে বলেছিলেন- ‘করুণা নয় কাজ দিন, শ্রমিক নিন, আমাদের মানুষ আপনাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে স্বাবলম্বী হবে। দেশ বৈদেশিক মুদ্রা অর্জন করবে।’ শহীদ জিয়া ও বিএনপির নীতি হলো আত্মমর্যাদার সঙ্গে উপার্জন।

তিনি বলেন, বিএনপির আছে অভিজ্ঞতা ও সাফল্য, যা অন্যকোনো দলের নেই। সে কারণেই বিএনপি সব সময়ই জনপ্রিয়তার শীর্ষে থাকে। তাই জনগণ বিএনপিকে বারবার বেছে নিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দেয়। ইনশাআল্লাহ, আসন্ন নির্বাচনেও জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দেবে।

Advertisement