Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:08 pm
অন্যান্য

জাবিপ্রবিতে ইইই বিভাগের নবীনবরণ

জাবিপ্রবিতে ইইই বিভাগের নবীনবরণ

জাবিপ্রবি প্রতিনিধি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বুধবার (২৭ আগস্ট) দুপুর ১২টায় একাডেমিক ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন বিভাগের চেয়ারম্যান মো. সিজার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন এবং প্রভাষক মো. মাহফুজুল হক ও মো. আমিমুল ইহসান।

বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, পারস্পরিক শ্রদ্ধাবোধ, নৈতিকতা ও মানবিক গুণাবলির বিকাশের মাধ্যমে সুনাগরিক ও দক্ষ পেশাজীবী হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। এসময় কেক কেটে নবীনদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। প্রবীণ শিক্ষার্থীরা অনুপ্রেরণামূলক বক্তব্য দেন, আর নবীন শিক্ষার্থীরাও নিজেদের অনুভূতি ও প্রত্যাশা ব্যক্ত করেন।

দিনব্যাপী আয়োজিত এ নবীনবরণ শেষে বিকেলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষার্থী বৃষ্টি রানী ঘোষ ও মো. জিহাদ।

এ সময় প্রবীণ শিক্ষার্থী সাইফুল ইসলাম ইরফান, আলিম হোসেন সালমান, উমর ফারুক ও আশিকুজ্জামান বক্তব্য রাখেন।

Advertisement