২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দল পুরুষ ও নারী উভয় বিভাগেই ব্যস্ততম সময় পার করবে। চলুন দেখে নেওয়া যাক, বাংলাদেশের জন্য নতুন বছরের ক্রিকেট সূচি।
পুরুষ দলের সূচি:
ফেব্রুয়ারি
- আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি: ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ। আয়োজক: পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাত।
মার্চ-এপ্রিল
- জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম সিরিজ)।
মে
- পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)।
জুন-জুলাই
- শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)।
আগস্ট
- ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম সিরিজ)।
সেপ্টেম্বর
- এশিয়া কাপ।
অক্টোবর
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম সিরিজ)।
নভেম্বর-ডিসেম্বর
- আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)।
নারী দলের সূচি:
জানুয়ারি-ফেব্রুয়ারি
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)।
সেপ্টেম্বর-অক্টোবর
- নারী ওয়ানডে বিশ্বকাপ: ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। পরাজিত হলে বাছাইপর্বে খেলতে হবে।
ডিসেম্বর
- ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে সিরিজ)।


