Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:59 pm
অন্যান্য

মনমোহন সিংয়ের প্রয়াণে চুপ, নরেন্দ্র মোদীর প্রশংসায় সরব শাহরুখ!

মনমোহন সিংয়ের প্রয়াণে চুপ, নরেন্দ্র মোদীর প্রশংসায় সরব শাহরুখ!

২৬ ডিসেম্বর প্রয়াত হন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। তার মৃত্যুতে শোক প্রকাশ না করায় বলিউড সুপারস্টার শাহরুখ খানকে ঘিরে শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলিউড তারকাদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন, আর তার অভিযোগের তীর গিয়ে পড়েছে শাহরুখের দিকেই।

৩০ ডিসেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে আয়োজিত ‘ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল এন্টারটেনমেন্ট সামিট (ওয়েভস ২০২৫)’ নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন কিং খান।এক্স হ্যান্ডলে শাহরুখ লেখেন, ‘ওয়েভস ২০২৫’ একটি অসাধারণ উদ্যোগ, যা আমাদের চলচ্চিত্র শিল্পের সম্মান বাড়াবে এবং বিশ্বে ভারতকে সৃজনশীলতার অন্যতম কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করবে। এটি সৃজনশীল মানুষের জন্য একটি পৃষ্ঠপোষক মঞ্চ এবং ভারতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অনস্বীকার্য।”

Advertisement

শাহরুখের এই প্রশংসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই মন্তব্য করেন, “মনমোহনের মতো একজন বরেণ্য ব্যক্তিত্বের প্রয়াণে একটিও শব্দ খরচ করলেন না শাহরুখ। অথচ মোদীর প্রকল্পের প্রশংসায় পঞ্চমুখ!”

কেউ কেউ অবশ্য একে বলছেন, কৌশলী নীরবতা।  তবে বিষয়টি নিয়ে শাহরুখের তরফে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তা নিয়ে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.