Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:43 pm
অন্যান্য

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

সাকিব-লিটনকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা বাংলাদেশের

সাকিব আল হাসান ও লিটন দাসকে ছাড়াই বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে।

আজকের (১২ জানুয়ারি) মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেধে দিয়েছিল আইসিসি।

Advertisement

এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে দল ঘোষণা করেছে বিসিবি। ৮ দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত।

চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের। সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি। একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন ৩৯ রান। এই তরুণ তুর্কি এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন। দলে আছেন ইনজুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সৌম্য সরকারও।

পেস বিভাগে চার ও একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান-দুবাইয়ের বিমানে উঠবেন। তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদী হাসা মিরাজ ও রিশাদ হোসেন। ব্যাটিংয়ে অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ মুশফিক-মাহমুদউল্লাহ’র পাশাপাশি আছে জাকের আলি, তানজিদ তামিমদের মতো তরুণরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

মক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.