Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:57 pm
মুক্তদেশ

ঈদের ছুটিতে অর্থনীতি চালু থাকবে: অর্থ উপদেষ্টা

ঈদের ছুটিতে অর্থনীতি চালু থাকবে: অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু থাকবে।

বুধবার (৪ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সম্পর্কিত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।

Advertisement

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘স্থবিরতার কোনো সুযোগ নেই। ব্যবসা প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে চলবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই জানিয়ে দিয়েছে কোন দিন কোন এলাকায় ব্যাংক খোলা থাকবে, এমনকি কুরবানির পশুর হাট কিভাবে চলবে।’

৭ জুন সারা দেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রথমে ৫ ও ৬ জুন এবং পরে ৮ থেকে ১০ জুন মোট ছয় দিন ঈদের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। পরে নির্বাহী আদেশের মাধ্যমে ১১ ও ১২ জুন যোগ করা হয় এবং ১৩-১৪ জুন সাপ্তাহিক ছুটি ঘোষণা করা হয়। মোট ৫-১৪ জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা ১০ দিনের ছুটি পাচ্ছেন।

দীর্ঘ ছুটির কথা উল্লেখ করে তিনি বলেন, অন্যান্য দেশে আরও দীর্ঘ ছুটি থাকে।

‘উদাহরণস্বরূপ বড়দিনের ছুটি ২০ থেকে ২৫ দিন পর্যন্ত বিস্তৃত। নেপালে দুর্গাপূজার জন্য ৩০ দিনের ছুটি থাকে। তাই দেশ চলবে।’

Advertisement

Leave a Comment

Your email address will not be published.