Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:01 pm
মুক্তদেশ

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ: পদত্যাগের গুঞ্জন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের

শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ: পদত্যাগের গুঞ্জন রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারো আলোচনার কেন্দ্রে রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হচ্ছে, তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন। এই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তার একটি গোপন টেলিফোন আলাপ। যদিও এ বিষয়ে সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য আসেনি, তবুও ঘটনাটি কেবল একজন রাষ্ট্রপতির সম্ভাব্য বিদায়ের খবর নয়; বরং এটি বাংলাদেশের পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা, রাষ্ট্রের নিরাপত্তা ও সাংবিধানিক কাঠামোর পুনর্বিন্যাসের সুস্পষ্ট ইঙ্গিত বহন করছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, রাষ্ট্রপতি ও শেখ হাসিনার মধ্যে ফোনালাপের কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নেই। তিনি জানান, এমন কিছু হয়ে থাকলে বিষয়টি তদন্ত করে দেখা হবে। 

Advertisement

এ কারণেই তার সম্ভাব্য পদত্যাগকে অনেক রাজনৈতিক বিশ্লেষক ‘পুরনো রাষ্ট্রব্যবস্থার শেষ প্রতীকী অধ্যায়ের সমাপ্তি’ হিসেবে দেখছেন।

এর আগে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ৯ মে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। চিকিৎসা শেষে ১৮ মে দেশে ফেরেন। সফরকালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে অ্যাঞ্জিওপ্লাস্টি ও স্টেন্ট প্রতিস্থাপন করা হয় বলে বঙ্গভবনের পক্ষ থেকে জানানো হয়।

২০২৪ জুলাই গণ-অভ্যুত্থানের পর বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার প্রায় সব গুরুত্বপূর্ণ স্তরেই বৈপ্লবিক পরিবর্তন এসেছে। সরকার পরিবর্তিত হয়েছে, প্রশাসনের শীর্ষ পর্যায়ে ব্যাপক পুনর্বিন্যাস ঘটেছে এবং আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারব্যবস্থায় সাধিত হয়েছে নানা পরিবর্তন। কিন্তু এসব পরিবর্তনের মধ্যেও রাষ্ট্রপতি মো: শাহাবুদ্দিন ছিলেন সেই সময়ের একমাত্র শীর্ষ সাংবিধানিক পদধারী, যিনি স্বপদে বহাল রয়েছেন।

Advertisement