মুক্তকাল রিপোর্ট: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাল্টা বিবৃতি ও তারপর বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে জামায়াত নিয়ে মন্তব্যে দীর্ঘদিন একসঙ্গে জোটে থাকা বিএনপি ও জামায়াতের মধ্যকার মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়েছে।
রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জামায়াতকে উদ্দেশ্য করে রিজভী বলেন, ‘খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আপনাদের একাত্তরের অর্জন কী? আপনারা একাত্তরের বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সঙ্গে আঁতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি? ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানেতো মোনাফেকি করা না।’
রিজভীর বক্তব্যের জবাবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর বক্তব্যকে “ভিত্তিহীন ও বিভ্রান্তিকর” আখ্যা দেন। তিনি বলেন, “২০১৮ সালের নির্বাচনে জামায়াত বিএনপির জোটের অংশ ছিল। সেই সময় বিএনপি নিজেরাই ভিন্ন মতের দল নিয়ে ঐক্য গড়ে তুলেছিল। সেটি কি জাতির সঙ্গে মোনাফেকি ছিল না?” তিনি বলেন, জনাব রিজভীর এ জাতীয় বক্তব্য বিগত কয়েক দশক যাবৎ প্রচার করা হচ্ছে। রগ কাটা, ঘোলা পানিতে মাছ শিকার, ৭১ এর বিরোধিতা এ সব বক্তব্য জনগণ বহু পূর্বেই প্রত্যাখ্যান করেছে। রফিকুল ইসলাম খান উল্লেখ করেন, এছাড়াও কারা দলীয় টিম নিয়ে ভারত সফর করে ভারতের সাথে সখ্যতা করার চেষ্টা করেছেন, তা জনগণ খুব ভাল করেই জানেন।
এরপর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পাল্টা পোস্টে জামায়াতের ওপর নির্বাচনী আসন নিয়ে দর-কষাকষির অভিযোগ তোলা হয়। বিএনপি উল্লেখ করে, ২০১৮ সালের নির্বাচনে জামায়াত ২২টি আসন বাগিয়ে নেয় এবং জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও বিএনপির প্রতীক ‘ধানের শীষ’-এ প্রার্থী হন। তাহলে কার সঙ্গে জোট? আর কার সঙ্গে মোনাফেকির কথা বললেন আমির?
এই পাল্টাপাল্টি বক্তব্যের মাধ্যমে দুই দলের দীর্ঘদিনের টানাপোড়েন নতুন করে সামনে এসেছে, যা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।
Related Stories
সময় টিভি ইস্যুতে ব্যাখ্যা দিলেন হাসনাত- বললেন অসত্য ও ষড়যন্ত্রমূলক
সম্প্রতি সময় টেলিভিশনের সাংবাদিকদের ছাঁটাই-সংক্রান্ত বিষয় নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর সংশ্লিষ্টতা নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত…

