Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
মুক্তদেশ

জবির ছাত্র ও শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের

জবির ছাত্র ও শিক্ষকদের দাবি মেনে নেওয়ার আহ্বান জামায়াতের

মুক্তকাল ডেস্ক ||

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

Advertisement

বৃহস্পতিবার (১৫ মে) দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এক বিবৃতিতে এ আহ্বান জানান।

তিনি বলেন, আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েকদিন যাবৎ আন্দোলন করছেন। তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।

তিনি আরো বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যার সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র ও শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.