Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:07 pm
মুক্তদেশ

ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেবে ডিএসসিসি

ঈদে ইমাম-মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেবে ডিএসসিসি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মানি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২০ মার্চ) ডিএসসিসির নগরভবনের বুড়িগঙ্গা হলে করপোরেশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement

সিদ্ধান্ত অনুযায়ী, ঈমাম এবং মুয়াজ্জিনদের জনপ্রতি যথাক্রমে ৩ হাজার টাকা ও ১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হবে।

একই সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সব দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীদের উৎসব ভাতা প্রতি ঈদে দুই হাজার টাকার পরিবর্তে ৩ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এ ছাড়া অন্যান্য ধর্মালম্বীদের ক্ষেত্রে বছরে একবার ৪ হাজার পরিবর্তে ৬ ছয় হাজার টাকায় উন্নীতকরণ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বসবাসরত নগরবাসীকে সহজে ও বিধি মোতাবেক সেবা প্রদানের লক্ষ্যে ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২০’ সংশোধনপূর্বক ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন কবরস্থান পরিচালনা নীতিমালা-২০২৫’ এর নীতিগত অনুমোদন প্রদান করা হয়।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.