Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:10 pm
মুক্তদেশ

হাটহাজারীতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

হাটহাজারীতে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ স্কুল এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ মুরসালিন চৌধুরী, হাটহাজারী প্রতিনিধি ||

চট্রগ্রামের হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নস্থ জোবরা এলাকার জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ জোবরা উমেশ কে.জি এন্ড হাই স্কুল এর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ নুর মোহাম্মদের সভাপতিত্বে গতকাল রোববার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের ক্রেস্ট, সনদ প্রদান করা হয়।

Advertisement

সহকারী শিক্ষক দোলন কান্তি বড়ুয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাপানিজ এ্যাম্বাসেডর, দ্যা অনলার্জ সেপিয়েন্স নুরুল ইসলাম, চবি (জেনেটিক এন্ড বায়োটেকনোলজী বিভাগ)’র চেয়ারম্যান ড. আল ফোরকান, মাধ্যমিক শিক্ষা অফিসার ড. সেলিম রেজা, উপজেলা পিআইও নিয়াজ মোর্শেদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাসনীম আখতার কাকলী, অভিভাবক প্রতিনিধি সাথী উদয় কু্সুম বড়ুয়া, চট্টগ্রাম এ ওটি এস এলুমনি সোসাইটির প্রেসিডেন্ট লতিফ আনোয়ার চৌধুরী, স্কুলের সাবেক প্রধান শিক্ষক প্রশান্ত কুমার বড়ুয়া, বিধান বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক মনোয়ারা বেগম।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোবরা পি.পি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শফিউল আলম, ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের উপদেষ্টা সাখাওয়াত হোসেন, নাঙ্গলমোড়া উচ্চ বিদ্যালয়ের গভর্ণিং বোর্ডির সভাপতি লায়ন সালাউদ্দিন আলী, রহমত উল্লাহ বাবু মেম্বার, এস এম ফারুক, মোঃ নুরুন্নবী চৌধুরী টিপু, জাহিদ উদ্দিন বিপ্লব, মোঃ জাফর আহম্মদ, মোঃ ইলিয়াছ। স্কুলের শিক্ষার্থীদের পক্ষে বাংলা ও ইংরেজীতে বক্তৃতা দেন সীমা আক্তার ও খাদিজা আক্তার।

Advertisement