আগামী ৭ দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাসে আন্দোলন প্রত্যাহার করেছেন কলেজটির শিক্ষার্থীরা।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে আন্দোলন প্রত্যাহার করে নেন তারা।
তিতুমীর কলেজ শিক্ষার্থী নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন তারা।
এর আগে বিশ্ববিদ্যালয়ের দাবিতে রাজধানীর মহাখালীতে রেলপথ অবরোধ করেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। যার ফলে ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে পরিস্থিতি সামাল দিতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য ঘটনাস্থলে যান শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল।
মুক্তকাল/এসআর




