Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:57 pm
মুক্তদেশ

আ’লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

আ’লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) ও সংগীতশিল্পী মমতাজ বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১২ মে) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

Advertisement

ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাকে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

শিল্পী মমতাজ বেগম একাধিকবার মানিকগঞ্জ–২ আসন থেকে আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা হয়েছে।

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

Advertisement

Leave a Comment

Your email address will not be published.