Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
মুক্তদেশ

থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ

থার্টি ফার্স্ট নাইটে ফানুস-পটকা উৎসবে ২ শিশু দগ্ধ

থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে ফানুস ও আতশবাজি পোড়ানোর কারণে রাজধানীতে দুই শিশু দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, আহত শিশুদের মধ্যে ফারহান (৮) নামে এক শিশুর শরীরের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য একটি শিশুকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।

Advertisement

আহত শিশুদের পরিবারের বরাত দিয়ে ডা. শাওন বলেন, ইংরেজি নতুন বছর বরণ করতে রাস্তাঘাটে পটকা ফোটানোর কারণে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নির্দেশনা দিয়েছিল যে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো ধরনের অনুষ্ঠান, সভা-সমাবেশ, এবং গণজমায়েত নিষিদ্ধ থাকবে। এছাড়া, বারগুলো বন্ধ রাখা এবং হোটেলগুলোর অনুষ্ঠান সীমিত পরিসরে আয়োজনের শর্ত জারি করা হয়েছিল।

তবে বাস্তবে, রাত ১২টার পরপরই শহরের বিভিন্ন এলাকায় আতশবাজি, পটকা ফোটানো এবং উচ্চস্বরে গান বাজানোর ঘটনা ঘটে। এসব কর্মকাণ্ডের ফলে দুর্ঘটনা এড়ানোর জন্য দেওয়া নির্দেশনা কার্যকর না হওয়ায় এ ধরনের ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.