Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তদেশ

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

গ্যাস পাইপলাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য বুধবার (১ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বার্তা অনুযায়ী, সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত (মোট ১১ ঘণ্টা) পশ্চিম রাজাবাজার, ইন্দিরা রোড এবং শুক্রাবাদ এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Advertisement

এছাড়া, এসব এলাকার আশপাশে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতার জন্য সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানিয়েছে।

গ্রাহকদের এ সময়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.