৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইনের মধ্যাঞ্চল।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে ভূ-কম্পনটি অনুভূত হয়।
ফিলিপাইন ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি এক বুলেটিনে বলেছে, লেইট প্রদেশের সান ফ্রান্সিসকো শহরের কাছে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। এর ফলে ক্ষয়ক্ষতি ও আফটারশকের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি।
সান ফ্রান্সিসকোর পুলিশ প্রধান বার্নি ক্যাটিগ ফোনে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, এটি শক্তিশালী ছিল। আমাদের তাকের কিছু ছবির ফ্রেম পড়ে গিয়েছিল।
তবে, ভূমিকম্পের কারণে তাৎক্ষণিকভাবে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলেও জানান ক্যাটিগ।
মুক্তকাল/এসআর




