Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:12 pm
মুক্তবিশ্ব

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত, বাড়ানো হয়েছে নিরাপত্তা

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৩৯ জন নিহত, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ভারতের তামিলনাড়ু রাজ্যের করুরে তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে) দলের এক নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে অন্তত ৩৯ জনের মৃত্যু এবং ১০০ জনের বেশি আহত হয়েছেন। ঘটনার পর দলের সভাপতি ও জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের চেন্নাইয়ের বাসভবনে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।

রোববার (২৮ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, জনরোষের আশঙ্কায় বিজয়ের বাড়ির চারপাশে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।

Advertisement

৫১ বছর বয়সী এই অভিনেতা আগামী বছরের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে টিভিকে দলের পক্ষে প্রচারে নেমেছেন। তবে করুরের এই মর্মান্তিক ঘটনায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছেন।

রাজ্য সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, সমাবেশে প্রয়োজনীয় নির্দেশনা মানা হয়নি। ডিএমকে নেতৃত্বাধীন সরকার দাবি করেছে, আয়োজকেরা পানীয় জল ও খাবারের পর্যাপ্ত ব্যবস্থা না করায় বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন, যার জেরে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর থেকেই হাজার হাজার সমর্থক জমায়েত হতে থাকেন। কিন্তু জনসভা শুরুর নির্ধারিত সময়ের সাত ঘণ্টা পর বিজয় সেখানে পৌঁছান। এতে জনসমাগম আরও বিশৃঙ্খল হয়ে ওঠে।

তবে টিভিকে দলের একজন আইনজীবী দাবি করেছেন, পুলিশি নির্দেশিকা মেনেই সমাবেশটি আয়োজন করা হয়েছিল। তিনি জানান, এই দুর্ঘটনায় বিজয় গভীরভাবে মর্মাহত।

বিজয় নিজেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় বলেন,
“আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয়, অবর্ণনীয় যন্ত্রণায় কাতর। করুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”

Advertisement