Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
অন্যান্য

মাদারগঞ্জে মন্ডলবাড়ী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ও পিকনিক অনুষ্ঠিত

মাদারগঞ্জে মন্ডলবাড়ী যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্ণামেন্ট ও পিকনিক অনুষ্ঠিত

Oplus_131072

সাইদুর রহমান, জামালপুর শহর প্রতিনিধি :

জামালপুর জেলার মাদারগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জোনাইল গ্রামের মন্ডলবাড়ী যুব সমাজের উদ্যোগে এক আনন্দঘন ফুটবল টুর্ণামেন্ট ও পিকনিক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারগঞ্জ পৌরসভার আমীর জনাব আতিকুর রহমান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান বিএসসি, প্রতিষ্ঠাতা—চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ এবং নির্বাহী সম্পাদক—সাপ্তাহিক মুক্তকাল।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবলুল হাসান মাস্টার, সদস্য সচিব, চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকেল ৩টা ৩০ মিনিটে ফুটবল টুর্ণামেন্টের খেলা শুরু হয়। এতে মন্ডলবাড়ী লাল দল ও মন্ডলবাড়ী সবুজ দল অংশগ্রহণ করে। নির্ধারিত সময় শেষে খেলাটি ড্র হলে উভয় দলের খেলোয়াড়দের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান সেলিম বলেন,
“খেলাধুলা মানুষের শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব ও নৈতিক চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের যুব সমাজকে পিতা-মাতা ও বড়দের সম্মান করতে হবে এবং ন্যায় ও ইনসাফের পথে থেকে জীবন পরিচালনা করতে হবে।”
তিনি আরও বলেন, সুস্থ বিনোদনের মাধ্যমে গড়ে ওঠা যুব সমাজই একটি সুন্দর সমাজ ও সমৃদ্ধ দেশ গঠনে কার্যকর ভূমিকা রাখতে পারে।
উক্ত অনুষ্ঠানটি নাঈম হাসানের নেতৃত্বে আয়োজন করা হয় এবং সার্বিক সহযোগিতায় ছিল চেতনা আদর্শ সমাজকল্যাণ পরিষদ, মাদারগঞ্জ।
অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর আনন্দঘন পরিবেশে পিকনিকের আয়োজন করা হয়। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনার মধ্য দিয়ে পুরো অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয়।

Advertisement

Advertisement