Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:02 am
জামালপুর

সরিষাবাড়ীতে ফরিদুল কবির তালুকদার শামীমকে সংবর্ধনা

সরিষাবাড়ীতে ফরিদুল কবির তালুকদার শামীমকে সংবর্ধনা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি||

জামালপুরের সরিষাবাড়ীতে টানা তৃতীয়বারের মতো জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় ফরিদুল কবির তালুকদার শামীমকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বয়ড়া ইসরাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিত অতিথি জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোগলদিঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজিম উদ্দিন আহমদ।

এছাড়া বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন যুবদলের সভাপতি সাকিবুল হাসান সুমন, সাধারণ সম্পাদক জাহিদ হাসান ফরহাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম সেলিম প্রমুখ।

অনুষ্ঠানে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফরিদুল কবির তালুকদার শামীম জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় আমরা আনন্দিত।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানাই।

Advertisement