Skip to content
প্রকাশ- November 2, 2026 , 19:58 pm
অন্যান্য

রংপুর সিটি করপোরেশনের গায়েবানা জানাজা

রংপুর সিটি করপোরেশনের গায়েবানা জানাজা

রংপুর মহানগরীর জাহাজ কোম্পানি মোড় থেকে সাতমাথা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও রংপুর সিটি করপোরেশন (রসিক) কোনো উদ্যোগ নেয়নি বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

একাধিকবার আবেদন জানিয়েও সংস্কার না হওয়ায় রোববার (২০ জুলাই) দুপুর ১২টার দিকে তারা সিটি করপোরেশন কর্তৃপক্ষ “মারা গেছে” দাবি করে অভিনব প্রতিবাদে অংশ নেন—প্রতীকী গায়েবানা জানাজার মাধ্যমে।

Advertisement

সাতমাথা রেলগেট সংলগ্ন মরিয়ম চক্ষু হাসপাতালের পাশে অনুষ্ঠিত এই প্রতীকী জানাজায় অংশ নেন স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয়, প্রান্ত হোসেন, মো. নাঈম, সাকিব হোসেন, মোহাম্মদ হাসান, হোসাইন, সৈকত ইসলাম, তানবীর ইসলাম, নাঈম হক, মাহিম প্রমুখ। জানাজা পরিচালনা করেন মাদ্রাসা শিক্ষার্থী রাহুল ইসলাম।

স্থানীয় বাসিন্দা রাজিমুজ্জামান হৃদয় বলেন, “দিনের পর দিন জাহাজ কোম্পানি থেকে সাতমাথা পর্যন্ত সড়কের ভয়াবহ অবস্থা এলাকাবাসীর ভোগান্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। বহুবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেও কোনো ফল পাইনি। আমরা মনে করি, সিটি করপোরেশন কর্তৃপক্ষ কার্যত ‘মৃত’। তাই প্রতীকী গায়েবানা জানাজা আয়োজন করে প্রতিবাদ জানিয়েছি।”

প্রতীকী জানাজার পর কফিন মিছিল বের করে সাতমাথা শহীদ চত্বরে অবস্থান নেন আন্দোলনকারীরা। সেখানে তারা ঘোষণা দেন—দ্রুত সড়ক সংস্কার না হলে ওই সড়ক বন্ধ করে বড় পরিসরে কর্মসূচি পালন করা হবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.