Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:00 am
অন্যান্য

এসএসসির ফল জানা যাবে যেভাবে

এসএসসির ফল জানা যাবে যেভাবে

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিত হবে।

ঢাকা শিক্ষাবোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলাদেশের সব শিক্ষা বোর্ডের শিক্ষার্থীরা দুপুর ২টা থেকে অনলাইন ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন।

Advertisement

ফল জানার উপায়:

১. অনলাইনে:
শিক্ষার্থীরা www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার সন, বোর্ডের নাম, রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে।

২. এসএমএসের মাধ্যমে:
মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে—
SSC<স্পেস>বোর্ডের প্রথম তিন অক্ষর<স্পেস>রোল নম্বর<স্পেস>সাল
উদাহরণ: SSC DHA 123456 2025
এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৩. প্রি-রেজিস্ট্রেশন (মাদ্রাসা বোর্ডের জন্য):
ফল প্রকাশের সঙ্গে সঙ্গে মোবাইলে ফল পেতে চাইলে প্রি-রেজিস্ট্রেশন করতে হবে—
Dakhil MAD রোল নম্বর সাল লিখে পাঠাতে হবে 16222 নম্বরে।
উদাহরণ: Dakhil MAD 123456 2025

৪. কারিগরি বোর্ডের ফল:
মেসেজে লিখতে হবে—
SSC TEC রোল নম্বর 2025 এবং পাঠাতে হবে 16222 নম্বরে।

৫. প্রতিষ্ঠানভিত্তিক ফল:
প্রতিষ্ঠানের EIIN নম্বর ব্যবহার করে সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে প্রতিষ্ঠানভিত্তিক ফল ডাউনলোড করা যাবে।

এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয় ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত। ব্যবহারিক পরীক্ষা হয়েছে ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.