Skip to content
প্রকাশ- November 3, 2026 , 1:04 am
জামালপুর

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

ভেঙে ফেলা হচ্ছে জামালপুরের বিজয় চত্বর

জামালপুর শহরের ‘বিজয় চত্বর’ ভেঙে ফেলা হচ্ছে। সেখানে জুলাই শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ’ স্থাপন করা হবে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) সকালে শহরের জামালপুর-দেওয়ানগঞ্জ বাইপাস সড়কের শেখের ভিটা এলাকায় বিজয় চত্বরের মূল স্তম্ভটি ভাঙা শুরু হয়।

Advertisement

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক যুগ্ন সদস্যা সচিব আমিমুল ইহসান বলেন, ‘জুলাই স্মৃতি স্তম্ভ করতেই এই চত্বর ভেঙে ফেলা হচ্ছে।’

সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, আওয়ামী লীগ সরকারের আমলে ৭ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে ২০২৩ সালে বিজয় চত্বর নির্মাণ করা হয় ৷ সে সময় স্থাপনাটির নাম দেওয়া হয়েছিল ‘মির্জা আজম চত্বর’।

২০২৪ সালের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই চত্বরের নামকরণ করা হয় বিজয় চত্বর।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.