Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:20 pm
মুক্তদেশ

সৌদি পৌঁছেছেন ৪৭৪২০ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ৪৭৪২০ হজযাত্রী

পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে পৌঁছেছেন ৪৭ হাজার ৪২০ হজযাত্রী।

শুক্রবার (১৬ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

বাংলাদেশ থেকে শুক্রবার রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৪৭ হাজার ৪২০ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

সরকারি-বেসরকারি মোট ১১৯টি ফ্লাইটে এই যাত্রীরা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪২ হাজার ৮৩৭ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৬৭৮টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত হেল্প ডেস্কের তথ্য মতে, হজযাত্রীদের সৌদি পৌঁছে দিতে মোট ১১৯টি ফ্লাইট পরিচালনা হয়েছে। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫৯টি, সৌদি এয়ারলাইন্সের ৪০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২০টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয়জন পুরুষ ও একজন নারী।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। যা শেষ হবে আগামী ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

উল্লেখ্য, সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.