Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:00 pm
মুক্তদেশ

৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট থেকে

৫ আগস্ট উদ্বোধন জুলাই স্মৃতি জাদুঘর, সবার জন্য  উন্মুক্ত ৬ আগস্ট থেকে

আগামী বুধবার (৬ আগস্ট) থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই জাদুঘর। জাদুঘর পরিদর্শনে প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা প্রবেশ ফি নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

তিনি বলেন, আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে জাদুঘরের উদ্বোধন করবেন। তবে উদ্বোধনের দিন জাদুঘরটি শুধুমাত্র জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের পরিদর্শনের জন্য উন্মুক্ত থাকবে। পরদিন ৬ আগস্ট থেকে সাধারণ দর্শনার্থীরা প্রবেশের সুযোগ পাবেন।

মন্ত্রী জানান, উদ্বোধনী অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাথা, আত্মত্যাগ এবং গণমানুষের আন্দোলনের বিভিন্ন স্মৃতি তুলে ধরা হবে। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালারও আয়োজন করা হয়েছে।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নিতাই রায় চৌধুরী বলেন, জুলাই জাদুঘরের নির্মাণ বা পরিচালনায় কোনো ধরনের অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করা হবে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement