Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:45 pm
মুক্তদেশ

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা

ইন্টারনেটের দাম না কমালে কঠোর ব্যবস্থা

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ইন্টারনেটের মূল্য না কমালে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।

বৃহস্পতিবার (১৫ মে) রাজধানীর বিটিআরসি ভবনে ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস ২০২৫’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

Advertisement

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ইন্টারনেটের দাম না কমালে মোবাইল অপারেটরদের বিরুদ্ধে দ্বিপক্ষীয় আলোচনার টেবিলে বকেয়া, লাইসেন্স ইস্যু ও পারফরম্যান্স রিভিউসহ সব কিছুই তোলা হবে।

তিনি জানান, বিটিআরসি এরমধ্যে প্রয়োজনীয় রেগুলেটরি প্রস্তুতি নিয়েছে এবং অপারেটরদের অংশগ্রহণে আলোচনা হয়েছে। যারা এখনো অনুপস্থিত, তাদের সতর্ক করা হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব, ‘আমরা কারো পথ বন্ধ করতে চাই না। তবে জনগণের জন্য মানসম্পন্ন, সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করতেই হবে। অপারেটরদের সহযোগিতা না পেলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে।’

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী জানান, ইন্টারনেটের দাম কমানো শুধু বিটিআরসির একক সিদ্ধান্ত নয়; এটি পুরো ইকোসিস্টেমের সম্মিলিত চ্যালেঞ্জ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.