Skip to content
প্রকাশ- November 2, 2026 , 15:13 pm
জামালপুর

মেলান্দহে বসতঘরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

মেলান্দহে বসতঘরে অগ্নিকাণ্ডে বৃদ্ধার মৃত্যু

সাজ্জাদ হোসাইন শাহীন – জামালপুর প্রতিনিধি ||

জামালপুরের মেলান্দহে সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই এবং এতে অজুফা নামের এক বৃদ্ধ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) ভোররাতে পৌরসভার নাথপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

স্থানীয়রা জানান, রাতে অজুফা ঘরের দরজা বন্ধ করে ঘুমিয়ে ছিলেন। ভোররাতে তার ঘরে আগুন লাগে। এতে তার ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। বাড়ির আশপাশের লোকজন আগুন দেখতে পেয়ে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে ঘরের ভেতরে অজুফাকে পুড়ে গিয়ে মৃত অবস্থায় দেখতে পেয়ে লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মেলান্দহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি এবং দগ্ধ লাশ উদ্ধার করি। ধারণা করা হচ্ছে কুপিবাতি থেকে আগুন লাগতে পারে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.