Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:30 am
অন্যান্য

শেরপুরে ৭ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

শেরপুরে ৭ গ্রামে ঈদুল ফিতর উদযাপন

শেরপুর প্রতিনিধি, কে এম আহসান খান||

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে মিল রেখে শেরপুরের ৩টি উপজেলার ৭টি গ্রামে ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।

Advertisement

রোববার (৩০ মার্চ) সকাল ৭টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব গ্রামে ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রতিটি জামাতে ১৫০ থেকে ২৫০জন মুসল্লি অংশগ্রহণ করেন। এসব জামাতে পুরুষ মুসুল্লিদের পাশাপাশি নারী মুসল্লিরাও পর্দার ভিতরে নামাজ আদায় করেন। নামাজের পর তারা অংশ নেন প্রীতিভোজে।

স্থানীয়রা জানান, বিগত কয়েক বছর ধরে শেরপুরের এসব এলাকার মানুষেরা সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদ পালন করে আসছে। মুসল্লিদের সংখ্যাও ধীর গতিতে বেড়ে চলছে বলে জানান এলাকাবাসী।

ঈদ উদযাপন করা গ্রামগুলো হলো- শেরপুর সদর উপজেলার বেতমারী-ঘুঘুরাকান্দি ইউনিয়নের উত্তর চরখারচর ও চরখারচর মধ্যপাড়া জিকিরঘর, নকলা উপজেলার চরকৈয়া ও নারায়ণখোলা, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও চতল এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী পশ্চিমপাড়া ও গোবিন্দনগর ছয় আনিপাড়া।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.