Skip to content
প্রকাশ- November 2, 2026 , 23:09 pm
আবহাওয়া

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ে কাটল মৃদু শৈত্যপ্রবাহ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচ দিনের তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ কমে এসেছে। এতে করে শীতের প্রকোপ কিছুটা কমলেও এখনো হিমেল হাওয়ার প্রভাব বিদ্যমান আছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার থেকে রেকর্ড করা তাপমাত্রা ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর ৬টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমে গিয়েছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াসে।

Advertisement

উল্লেখ্য, ২৪ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত টানা পাঁচ দিন তৃতীয় দফার মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। এর আগে, ১৩ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ চলেছিল। প্রকৃতির কিছু প্রতিকূলতা সত্ত্বেও জনজীবনে দেখা গেছে কর্মচাঞ্চল্য। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে উঠছেন এখানকার মানুষ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.