Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:56 pm
মুক্তবিশ্ব

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৬২

দক্ষিণ কোরিয়ায় বিমান বিধ্বস্ত: নিহত অন্তত ৬২

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮১ আরোহী নিয়ে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

রোববার (২৯ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে অবতরণের সময় রানওয়ে থেকে সরে গিয়ে বিমানটি সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায় এবং আগুন ধরে যায়।

Advertisement

এ ঘটনায় এখন পর্যন্ত ৬২ জন নিহত হয়েছেন এবং দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বিমানটিতে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন।

বিমানটি অবতরণের সময় রানওয়ে থেকে পিছলে যায় এবং সীমানা প্রাচীরে আছড়ে পড়ে। আঘাতের ফলে আগুন ধরে যায়, যা দ্রুত পুরো বিমানে ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই আকাশ ধোঁয়ায় ঢেকে যায় এবং বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।

উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার কার্যক্রম শুরু করে। তবে দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে এবং উদ্ধার অভিযান এখনো চলছে।

দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি। তদন্তকারীরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করছেন।

এই মর্মান্তিক দুর্ঘটনা দক্ষিণ কোরিয়ায় শোকের ছায়া ফেলেছে। দেশটির বিমানবন্দর কর্তৃপক্ষ এবং জরুরি সেবাকর্মীরা উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

মুক্তকাল/এসআর

Advertisement

Leave a Comment

Your email address will not be published.