Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:27 am
অন্যান্য

পুশইন করতে হলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ

পুশইন করতে হলে হাসিনা ও তার দোসরদের পাঠান: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আগামী নির্বাচনের আগেই নতুন সংবিধান, জুলাই গণঅভ্যুত্থানের বিচার এবং মৌলিক সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাতে পঞ্চগড় চৌরঙ্গি মোড় এলাকায় টুনিহাট-পঞ্চগড় সড়কে পথসভায় তিনি এসব কথা বলেন।

Advertisement

তিনি বলেন, ততক্ষণ পর্যন্ত জনগণকে এনসিপির পাশে থেকে সমর্থন জানাতে হবে। ইনশাআল্লাহ, আমরা যেভাবে একসাথে স্বাধীনতা ও মুক্তি এনেছি, সেভাবেই সেই স্বাধীনতা রক্ষা করব।

সীমান্তে হত্যাকাণ্ড প্রসঙ্গে ভারতকে হুঁশিয়ারি দিয়ে নাহিদ ইসলাম বলেন, পুশইন বন্ধ করুন। পুশইন না করে শেখ হাসিনাকে ফিরিয়ে দিন। আমরা তাকে বিচারের আওতায় আনব। গত পঞ্চাশ বছরেও কোনো সরকার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে পারেনি।

তিনি আরও বলেন, এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়, এটা ছাত্র-জনতার বাংলাদেশ। কোনোভাবেই এই পুশইন মেনে নেওয়া হবে না। দিন শেষে আমরা বাংলাদেশিরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াব।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, ছাত্র-জনতার যে জোয়ার তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত ছড়িয়ে পড়েছে, তা গোটা দেশকে ভাসিয়ে নিয়ে যাবে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.