Skip to content
প্রকাশ- November 2, 2026 , 17:43 pm
অন্যান্য

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নিখোঁজের সাতদিন পর রিমু আকতার (২২) নামে এক গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ জুন) দুপুরে খটশিংগা শিবরামবাটী এলাকার সুমন নামে এক ব্যক্তির বাড়ির টয়লেট থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

রিমু উপজেলার হাজীপুর ইউনিয়নের একান্নপুর লক্ষিন্দর হাট এলাকার দেলওয়ার হোসেনের স্ত্রী। ৭ দিন ধরে নিখোঁজ ছিলেন।

গৃহবধূর স্বামীকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

এ ঘটনার সাথে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.