Skip to content
প্রকাশ- November 3, 2026 , 0:28 am
অন্যান্য

হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম

হিলিতে কমেছে বেশ কিছু নিত্যপণ্যের দাম

দিনাজপুরের হিলিতে গত এক সপ্তাহে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন ও ডিমসহ বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমেছে। এতে করে কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে।

শুক্রবার (২৭ জুন) সকালে হিলির কাঁচাবাজার ঘুরে দেখা যায়, কেজি প্রতি দেশি পেঁয়াজের দাম ৫ টাকা কমে দাঁড়িয়েছে ৪৫ টাকা। দেশি কাঁচামরিচ ১০ টাকা কমে ৩০ টাকা, আদা ২০ টাকা কমে ৯০ টাকা, রসুন ৪০ টাকা কমে ১০০ টাকা এবং প্রতি খাচি ডিম ৫০ টাকা কমে বিক্রি হচ্ছে ২৮০ টাকায়।

Advertisement

কাঁচাবাজারে কেনাকাটায় আসা স্থানীয় ক্রেতা আশরাফুল ইসলাম বলেন, “চালের দাম এখনো বেশি, তবে কাঁচাবাজারে কিছু নিত্যপণ্যের দাম কমেছে। এতে আমাদের মতো সাধারণ মানুষের কিছুটা উপকার হচ্ছে।”

তবে চালের দাম বৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। ভরা মৌসুমেও চালের কেজি প্রতি দাম ৪ থেকে ৬ টাকা পর্যন্ত বেড়েছে বলে অভিযোগ তাদের। তাই অন্যান্য পণ্যের মতো চালের দাম নিয়ন্ত্রণে রাখার দাবি জানিয়েছেন ক্রেতারা।

বাজারে মূল্য কমার বিষয়ে খুচরা ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে।

পেঁয়াজ, আদা ও রসুন বিক্রেতা শাকিল মাহমুদ বলেন, “দেশের মোকামগুলোতে সরবরাহ বেড়েছে। পাশাপাশি ভারত থেকে পেঁয়াজ আমদানির সম্ভাবনার খবরেও দাম কমেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।”

Advertisement

Leave a Comment

Your email address will not be published.