মুক্তকাল ডেস্ক||
দিনাজপুরের ফুলবাড়ীতে পিকআপচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল বিষয়টি তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- দিনাজপুর কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে সাজু ইসলাম (৩২) ও একই উপজেলার মোতালেব হোসেন (৩৩)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে বৃষ্টির মধ্যে মোটরসাইকেলযোগে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ীর দিকে যাচ্ছিলেন সাজু ও মোতালেব। তারা ডাঙ্গাপাড়া এলাকায় পৌঁছেলে বিপরীত দিক থেকে আসা পিকআপ মোটরসাইকেলটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই প্রাণ হারান এক মোটরসাইকেল আরোহী। আহত হন মোটরসাইকেলে থাকা আরেকজন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।




