Skip to content
প্রকাশ- November 2, 2026 , 16:50 pm
অন্যান্য

‘ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা আছে’

‘ডিসেম্বর-জুনের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা আছে’

চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে নির্বাচনের প্রতি জামায়াতের আস্থা আছে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (২৪ মে) সকালে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে সুরার অধিবেশনে তিনি এ কথা জানান।

Advertisement

আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আমাদের আস্থা রয়েছে। নির্বাচনের জন্য আমরা বাধ্য করতে নয়, সহযোগিতা করতে চাই। সরকারকে সহযোগিতা করতে সব সংগঠনের প্রতি আহ্বান জানাই। জাতি সংকটে পড়লে আমরা কেউ দায় এড়াতে পারবো না।’

দেশের বর্তমান পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার সর্বদলীয় বৈঠক ডেকে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিলে ভালো কিছু বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির।

তিনি বলেন, ‘জাতির মধ্যে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে তা সব পক্ষের অংশগ্রহণের মধ্য দিয়ে সমাধান সম্ভব। সব দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নিয়েছে জামায়াত।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিগত সরকারের কর্মকাণ্ডে নির্বাচন সম্পর্কে মানুষের একটা অনীহা সৃষ্টি হয়েছে। নির্বাচনকে অর্থবহ করতে হলে গ্রহণযোগ্য সংস্কার প্রয়োজন, যদিও এখন পর্যন্ত এর কোনো রোডম্যাপ জনগণের সামনে আসেনি। গ্রহণযোগ্য নির্বাচন না হলে জনগণ তা প্রত্যাখ্যান করবে।’

জুলাই আন্দোলনে হত্যা ও গুমের অপরাধীদের বিচার না হলে বাংলাদেশ গভীর অন্ধকারে হারিয়ে যাওয়ার আশঙ্কায় ফেয়ারভাবে একটা বিচার চান জামায়াতের আমির।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.