Skip to content
প্রকাশ- November 2, 2026 , 20:59 pm
অন্যান্য

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দাবিতে মানববন্ধন

শেরপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের দাবিতে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি||

শেরপুর জেলায় ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত নৈতিকতা ও মূল্যোবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষক শিক্ষিকাদের ৫ দফা দাবি আদায়ে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

Advertisement

রোববার (২৩ মার্চ) দুপুরে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ শেরপুর জেলা কমিটির আয়োজনে শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন জেলা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম, শেরপুর সদর উপজেলার মডেল কেয়ারটেকার মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশন শেরপুরের ফিল্ড সুপারভাইজার মাওলানা মো. মোতাছিম বিল্লাহ, মাস্টার ট্রেইনার মুফতি মো. খলীলুর রহমান, ফিল্ড অফিসার মোবারক হোসেন প্রমুখ।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.