Skip to content
প্রকাশ- November 2, 2026 , 21:00 pm
অন্যান্য

নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিলল শিশুর মরদেহ

নিখোঁজের ৭ ঘণ্টা পর নদীতে মিলল শিশুর মরদেহ

শেরপুর প্রতিনিধি ||

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালী নদীতে ডুবে নিখোঁজের ৭ ঘণ্টা পর আবির রহমান (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকার চেল্লাখালি নদীতে খেলা করার সময় স্রোতের টানে শিশুটি ভেসে যায়।

নিহত আবির ওই এলাকার শেখ ফরিদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় , পোড়াবাড়ি এলাকার মাজম আলীর ছেলে মানিক (৪) ও আবির চেল্লাখালী নদীতে খেলা করছিল। এ সময় অসাবধানতাবশত স্রোতের টানে শিশুরা গভীরে চলে গেলে তাৎক্ষণিক দেখে ফেলায় স্থানীয়রা মানিককে উদ্ধার করে। তবে ততক্ষণে আবির পানিতে তলিয়ে যাওয়ায় কেউ দেখতে পায়নি। বেশকিছু সময় আবিরকে না পেয়ে এক পর্যায়ে মাছ ধরার জাল দিয়ে নদীতে খোঁজাখুঁজি শুরু করেন স্বজনেরা।

পরে নিখোঁজের সাত ঘণ্টা পর সন্ধ্যার দিকে আবিরের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. রহুল আমীন ও নালিতাবাড়ী থানার ওসি সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

Leave a Comment

Your email address will not be published.